৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত; রমজান মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত; রমজান মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে

৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত; রমজান মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে

যুগান্তর প্রতিবেদনঃ

দীর্ঘ এক বছর পর আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও এবার ক্লাস চলবে। তবে ঈদের ছুটি থাকবে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু একটা বছর শিক্ষার্থীরা ঘরেই ছিল। এতদিন পর ক্লাস শুরু হতে যাচ্ছে। তাই এবার আমরা রমজানে ছুটি দিতে পারব না। শুধুমাত্র ঈদের ছুটি দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই পরিষ্কার-পরিছন্ন করাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমাদের শিক্ষক ও কর্মচারিদের টিকা দেওয়ার যে বিষয়টি, সেটি ৩০ মার্চের আগেই সম্পন্ন করা হবে।এছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের প্রয়োজন হলে সেটিও ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে।

বৈঠকে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশ নেন।

এ ছাড়াও বৈঠকে অংশ নেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!