ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদানের মধ্য দিয়ে চলছে ডালবুগঞ্জ ইউনিয়নে উপ-নির্বাচন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদানের মধ্য দিয়ে চলছে ডালবুগঞ্জ ইউনিয়নে উপ-নির্বাচন

ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদানের মধ্য দিয়ে চলছে ডালবুগঞ্জ ইউনিয়নে উপ-নির্বাচন

বিশেষ প্রতিবেদকঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে বাঁধা প্রদান, টেবিলে দেখিয়ে ভোট প্রদানের জন্য ভোটারদের চাপ প্রয়োগ করার অভিযোগের মধ্যদিয়ে ভোট গ্রহন চলছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে।

সরেজমিনে জানা যায়, ডালবুগঞ্জ ইউনিয়নের দক্ষিন খাপড়াভাঙ্গা ভোট কেন্দ্রে সকাল ১০টার দিকে ভোটারদের কেন্দ্রে যেতে বাঁধা প্রদান করে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা। এছাড়া বরকতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে টেবিলে দেখিয়ে ভোট প্রদানের জন্য ভোটারদের চাপ প্রয়োগ করার অভিযোগ করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওয়ালী উল্লাহ নান্নু সিকদার। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের ধাওয়া করে কেন্দ্রে থাকা পুলিশের মোবাইল টিম। বরকতিয়া ভোট কেন্দ্রের ৩টি বুথে নৌকা প্রতীকের এজেন্ট জাহাঙ্গীর, নশা ও রিয়াজ টেবিলের উপর ব্যালট রেখে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করলে সাংবাদিক পরিচয় জেনেও তারা নিবৃত্ত না হওয়ায় প্রিজাইডিং অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এছাড়া অপর ভোট কেন্দ্র গুলোতে দুপুর পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য জানা যায়নি।

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ওয়ালি উল্লাহ নান্নু সিকদার বলেন, শনিবার রাত থেকে নৌকা প্রতীকের সমর্থনে বহিরাগত সন্ত্রাসীরা ডালবুগঞ্জ ইউনিয়নে জড়ো হয়। এসব সন্ত্রাসীরা বাড়ী বাড়ী গিয়ে তার কর্মী সমর্থক সহ ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভয় ভীতি প্রদর্শন করে।
এছাড়া বরকতিয়া ভোট কেন্দ্রে তিনি উপস্থিত হলে নৌকা সমর্থকরা তার বিরুদ্ধে শ্লোগান দিয়ে কেন্দ্র থেকে তাকে বের হয়ে যেতে বাধ্য করে। বর্তমানে তার উপর হামলার আশংকা প্রকাশ করেন।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার বলেন, নির্বাচনী প্রচারনার শুরুতেই তার উপর হামলা করে হাত ভেঙ্গে জখম করে নৌকা সমর্থকরা।
নির্বাচন থেকে তাকে সরে যেতে ভীতি প্রদর্শনের পরও নির্বাচনী মাঠে আছেন তিনি। ভোটের দিনও তার উপর ফের হামলার আশংকা তার।

ডালবুগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার আবদুর রশিদ বলেন, কেন্দ্রে যেতে বাঁধা প্রদানের দু’একটি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ জানার সাথে সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর হস্তে তা দমন করে। এছাড়া অবাধ ও শান্তিপূর্ন পরিবেশে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন চলছে।
সুষ্ঠু ভোট অনুষ্ঠানের স্বার্থে ইসি হার্ড লাইনে রয়েছে। কোন ধরনের নির্বাচন পরিপন্থী কর্মকান্ড পরিলক্ষিত হলে ইসি জিরো টলারেন্স নীতিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫১ শতাংশ ভোট প্রদানের তথ্য নিশ্চিত করেছেন রিটানিং অফিসার আবদুর রশিদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!