শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ
বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রাম থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাশেদ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক রাশেদ হোসেন বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি পূর্বপাড়া গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়, মঙ্গলবার (২ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে এস আই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ভবেরবেড় গ্রামস্থ পূর্বপাড়া আসাদুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনাকালে ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাশেদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০১, তাং- ০২/০৩/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।

তিনি আরো বলেন, বুধবার যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!