রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জন্মভূমিতে গণমানুষের ভালাবাসায় সিক্ত এ্যাড. ফকরুল ইসলাম মুকুল

গলাচিপায় জন্মভূমিতে গণমানুষের ভালাবাসায় সিক্ত এ্যাড. ফকরুল ইসলাম মুকুল

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও সাধারণ মানুষের ভালাবাসায় সিক্ত হলেন মা, মাটি ও গনমানুষের প্রান পুরুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল। ৪ মার্চ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে গাড়ি নিয়ে রওয়ানা দেন এবং ঐ দিন সন্ধ্যায় গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট এসে পৌঁছান। এই সময় তার সফরসঙ্গী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাবেক ছাত্রনেতা জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অরিন্দম হালদার। আর এই সফরে অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাতে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরোয়ার আখি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেব আলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত হোসেন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসাইন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ। এ সময় এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল উপজেলা আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। সেখানে তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ছাত্রলীগের রাজনীতি কর এটা আমার কাছে খুব ভালো লাগে। ছাত্রলীগ আমার প্রানের সংগঠন কিন্তু ছাত্র রাজনীতির পাশাপাশি সবাই ভাল ভাবে পড়াশুনা করতে হবে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরন, শিক্ষা সহায়তাসহ বিভিন্ন উপবৃত্তি দিয়ে যাচ্ছে সরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!