রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে ওড়না পেঁচানো কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙ্গাবালীতে ওড়না পেঁচানো কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় রুবেল হাওলাদার (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল ওই গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। পেশায় দিনমজুর ছিল সে। জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুবেলকে দেখে তার চার বছর বয়সী বোন রাবেয়া। পরে রাবেয়ার চিৎকারে পরিবারের অন্যরাসহ স্থানীয় লোকজন ছুটে আসে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুবেলের মা শাহিনুর বেগম বলেন, জুমার নামাজ পড়ে জেলাপি নিয়ে রুবেল বাড়িতে এসে আমাকে ডাক দেয়। তখন আমি রান্না করছিলাম। কিছুক্ষণ পর রুবেলের গলায় ওড়না পেঁচানো দেখে রাবেয়া আমাকে ডাক দেয়। আমি এসে দেখি, হাঁটু ভাজ  করে বসা অবস্থায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!