আমতলীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন

আমতলীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”  এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তজাতিক নারী দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আফরোজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, বে-সরকারী সংস্থা ওয়াল্ড ভিশন কর্মকর্তা উত্তম দাশ, নুরজাহান বেগম, হাফসা বেগম ও সারমিন আক্তার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!