গলাচিপায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-৮ এর অভিযান; জরিমানা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-৮ এর অভিযান; জরিমানা

গলাচিপায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-৮ এর অভিযান; জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপাঃ
র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও উপজেলা প্রশাসন, গলাচিপা, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ০৮/০৩/২০২১ইং তারিখ দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানার খারজ্জিমা বাজার এবং চিকনকান্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ এবং সঠিক কাগজপত্র না থাকার অপরাধে, ১। গ্রামিন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ মিজানুর রহমান (২৯), পিতা- আব্দুল মান্নান খান, সাং-কলাগাছিয়া, ৮নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা এবং ২। চিকনিকান্দিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ হেলাল উদ্দিন (৩৮), পিতা-মোঃ ফজলুল হক মুন্সী, সাং-মাছগ্রাম, ৪নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে জনাব আশিষ কুমার, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট,গলাচিপা,পটুয়াখালী, মেডিক্যাল প্রাকটিস এবং বেসামরিক ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারা ১৩ (২) মোতাবেক মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!