শার্শায় স্কুল ছাত্রী অপহরণের ৭দিন পর উদ্ধার, আটক-২ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
শার্শায় স্কুল ছাত্রী অপহরণের ৭দিন পর উদ্ধার, আটক-২

শার্শায় স্কুল ছাত্রী অপহরণের ৭দিন পর উদ্ধার, আটক-২

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় ৭তম শ্রেণিতে পড়ুয়া সেই স্কুলছাত্রী ৭ দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এতথ্য জানান ওসি বদরুল আলম খান।

তিনি বলেন, বুধবার রাতে যশোর আদালত চত্ত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২) আটক করা হয়েছে। আটক আকবর ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।

এব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অপহরণের সাথে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি বদরুল আলম।

ওই স্কুলছাত্রীর বাবা রবিন দাস জানান, প্রায় দুই মাস আগে তাদের গ্রামে আসেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। তারা তাদের বোনজামাই ওজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেন।

“ওজিহার আমাদের বাড়ির পাশেই বসবাস করেন। সেই সুবাদে আমাদের বাড়িতে আকবর-রুমা দম্পতির যাতায়াত ছিল।”

গত বৃহস্পতিবার আমি ও আমার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাইরে কাজে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আকবর-রুমা দম্পতি কৌশলে মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে পালিয়ে যান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!