’আইনজীবীদের কল্যানে শেখ হাসিনা সরকার সর্বদা কার্যকর পদক্ষেপ গ্রহন করে আসছে’ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
’আইনজীবীদের কল্যানে শেখ হাসিনা সরকার সর্বদা কার্যকর পদক্ষেপ গ্রহন করে আসছে’

’আইনজীবীদের কল্যানে শেখ হাসিনা সরকার সর্বদা কার্যকর পদক্ষেপ গ্রহন করে আসছে’

বিশেষ প্রতিবেদকঃ
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেছেন, ’আইনজীবীদের কল্যানে শেখ হাসিনা সরকার সর্বদা কার্যকর পদক্ষেপ গ্রহন করে আসছে। কলাপাড়ার বিচারপ্রার্থী মানুষের জন্য ইতোমধ্যে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারিক এখতিয়ার বৃদ্ধি করা হয়েছে।’
মঙ্গলবার (১৬মার্চ) শেষ বিকেলে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট আ: সত্তার-৫, সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দীন, অ্যাডভোকেট নুরুজ্জামান নিকদার, অ্যাডভোকেট জেড এম কাওছার, অ্যাডভোকেট গোলাম মোস্তফা প্রমূখ।
এমপি মহিব আরও বলেন, ’কলাপাড়ায় জুডিসিয়াল কমপ্লেক্স ভবন নির্মান সহ একজন যুগ্ম জেলা জজের পদায়ন বিবেচনাধীন রয়েছে। দুর্গম রাঙ্গাবালী উপজেলার বিচারিক কার্যক্রম কলাপাড়ায় পরিচালনার জন্য সরকারী সিদ্ধান্ত একটি গোষ্ঠী উচ্চ আদালতে রিট করে স্থগিত করে রেখেছে, জনস্বার্থে ওই রিট আবেদন নিস্পত্তিতে পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়া কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের চেম্বার নির্মানে সার্বিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেন এমপি মহিব।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!