গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।আজ বুধবার ভোর ৫টা ৫১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।  সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম ও শওকত আনোয়ার ইসলাম। এছাড়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতার আয়োজন করে।
এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।
এদিকে, উপজেলা আওয়ামী লীগ দিবসটি উদযাপনে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!