গলাচিপায় নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন সাজ্জাদ হোসেন রিয়াদ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন সাজ্জাদ হোসেন রিয়াদ

গলাচিপায় নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন সাজ্জাদ হোসেন রিয়াদ

নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় নৌকার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাজ্জাদ হোসেন রিয়াদ। প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিদিন ২-৩টি করে ওয়ার্ডের তালিকা করে ব্যাপক গণসংযোগ করছেন নৌকার প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ। শুধু প্রার্থী নন, প্রচারণায় নেমেছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। ইতিমধ্যে সাজ্জাদ হোসেন রিয়াদেরর প্রধান নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন হয়ে গেছে। তার পোস্টার-ব্যানার, দৃষ্টিনন্দন প্রতীকও দেখা যাচ্ছে অলিগলিতে। জোর প্রচারণা চলছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ ওয়ার্ড ভিত্তিক কমসূচির প্রথম দিনে সূতাবাড়িয়া, পানখালী, কোটখালী, চিকনিকান্দী বাজারে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৩০ মার্চ) তিনি পানখালী বাজারে গণসংযোগ করছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অবনী রায় বলেন, প্রতিদিন ২-৩টি ওয়ার্ডে গণসংযোগ করছি আমরা। গত সোমবার (২৯ মার্চ) তিনটি ওয়ার্ডে হেঁটেই গণসংযোগ করেছি। প্রগতিশীল পেশাজীবী সংগঠনগুলোও নৌকার পক্ষে ব্যাপক কাজ করছে। ভোটারদের উদ্দেশে আমি বলছি-সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে নৌকায় ভোট দিন। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, প্রথম থেকেই ভোটারদের কাছে গনসংযোগে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নকে এগিয়ে নিতে ভোটাররা এক হয়েছে। তারা চিকনিকান্দী ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!