রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আলোচিত হত্যা মামলার ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড

গলাচিপায় আলোচিত হত্যা মামলার ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপার আলোচিত আব্দুর রব সিকদার হত্যা মামলায় দশ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টায় আদালতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এ রায় প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মো. ইদ্রিস মীর, মো. শাহজাহান মীর, মো. সিদ্দীক মীর, মো. জালাল মীর, মো. বেলাল মীর, মো. নুরুল ইসলাম মীর, মো. ওয়াজেদ মীর, মো. আতহার মীর, মো. হাবীব মীর, মো. বাবুল মীর। মামলাসূত্রে জানা গেছে ২০০৯ সালের ১৪ই মে গলাচিপা মুরাদনগরে চাষাবাদযোগ্য জমির মধ্যে রাস্তা নির্মনকে কেন্দ্র করে আব্দুর রব সিকদারকে হত্যা করে আসামীরা। এ ঘটনায় আব্দুর রব সিকদারের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে দীর্ঘ শুনানী শেষে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় প্রকাশের পর আদালত প্রাঙ্গণে আসামীদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!