গলাচিপায় আগুনে পুড়ে দুইটি বসতঘর ছাই; ব্যাপক ক্ষয়-ক্ষতি | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় আগুনে পুড়ে দুইটি বসতঘর ছাই; ব্যাপক ক্ষয়-ক্ষতি

গলাচিপায় আগুনে পুড়ে দুইটি বসতঘর ছাই; ব্যাপক ক্ষয়-ক্ষতি

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামের দুইটি টিনের দোতলা বসত ঘর আগুন লেগে সম্পূর্ণ ছাই হয়েছে। ঘরে বৈদ্যুতিক লাইনের ত্রæটিজনিত কারণে আগুণের সূত্রপাত বলে প্রাথমিকভাব ধারণা করছেন ঘর মালিক সাইফুল হাওলাদার ও বেলায়েত হাওলাদার। সোমবার রাত অনুমান একটার দিকে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামর্দ্দন গ্রামের বেলায়েত হাওলাদার জানান, গ্রামর্দ্দন গ্রামের আমার ভাইয়ের ঘর থেকে আগুনের সূত্রপাত। এলাকাবাসী ধারণা করছেন বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয় পরে আগুনের তীব্রতা বাড়লে সাইফুল হাওলাদার ঘরের পরই চারদিক আগুন ছড়িয়ে পড়ে এবং বেলায়েত হাওলাদারের ঘরেও আগুণ লেগে তা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই পরিবারগুলোর প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয় পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ‘খবর পাওয়ার পরই আমরা ঘটনা স্থল পরিদর্শনে গিয়েছি। এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করেও আগুণ নেভাতে সক্ষম হয়নি। ঘর দুটি পুড়ে যাওয়ায় পরিবার দুটি অসহায় হয়ে পড়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!