রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ

গলাচিপায় হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক হারে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বৃদ্ধরা। হাসপাতালের বেড ছাড়াও মেঝেতে জায়গা দেওয়ার সংকুলান হচ্ছে না রোগীদের। সরেজমিনে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে প্রচ- গরম ও ঠা-ার মিশ্র পরিবেশ সৃষ্টির ফলে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বেড ছাড়া মেঝেতে জায়গার সংকুলান হচ্ছে না। কর্তব্যরত ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক রোগী হাসপাতালের মেঝেতেই অবস্থান নিয়ে চিকিৎসাধীন আছেন। ডায়রিয়ায় আক্রান্ত ইয়াসিনের (৬ মাস) বাবা পুরামিন হাওলাদার জানান, হঠাৎ করে আমার ছেলের পাতলা পায়খানা ও বমি হওয়ায় তাৎক্ষণিকভাবে গলাচিপা হাসপাতালে ভর্তি করতে আসি। কিন্তু হাসপাতালের বেড খালি না থাকায় সে জন্য আমার ছেলেকে নিয়ে মেঝেতে আছি। কর্তব্যরত চিকিৎসক মো. শাহরিয়ার জানান, অন্যান্য রোগীদের চেয়ে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। গতকাল এক দিনেই ৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, এ সময় ভ্যাপসা গরম আবহাওয়াজনিত কারণে ডায়রিয়ার প্রকোপ একটু বেশি থাকে। এছাড়া তরমুজ খাওয়ার কারণেও ডায়রিয়া হয়ে থাকে পারে। হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপের কারণে খাবার স্যালাইন ও ভ্যাইনে পুশ করা স্যালাইন কয়েকবার এনেছি। ঠিকমত চিকিৎসা সেবা দিতে পারলে ২-৩ দিনের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তিনি আরও জানান গত এক সপ্তাহে ৪৭ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!