গলাচিপায় করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

গলাচিপায় করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রথম ডোজ দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে উপজেলায় ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হয়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন উপস্থিত থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নিজেই প্রথম দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় টিকা নেন। যারা প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। সকাল ৮টার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে হাজির হন টিকা গ্রহণকারীরা। তারা লাইন দিয়ে একে একে টিকা গ্রহণ করেন। দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার ৩টি কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনে উপজেলার ২২৬ জনকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে দ্বিতীয় ডোজের ৬ হাজার টিকা এসেছে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে। সব কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!