বেনাপোল চেকপোষ্ট দিয়ে চোরাচালানে বাঁধা ও মারপিটের ঘটনায় মামলা দায়ের | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল চেকপোষ্ট দিয়ে চোরাচালানে বাঁধা ও মারপিটের ঘটনায় মামলা দায়ের

বেনাপোল চেকপোষ্ট দিয়ে চোরাচালানে বাঁধা ও মারপিটের ঘটনায় মামলা দায়ের

জসিম উদ্দিন, বেনাপোলঃ
বেনাপোলে চেকপোষ্ট দিয়ে চোরাচালানে বাঁধা দেওয়ায় মোঃ মনির হোসেন নামে কাস্টম শুল্ক গোয়েন্দার এক সদস্যকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এসময় জব্দকৃত মালামালও ছিনিয়ে নেয় চোরাচালানীরা। অপরাধীরা রয়েছে এলাকা ছাড়া।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দুই চোরাচালানীকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন শুল্ক গোয়েন্দা সদস্য মোঃ মনির হোসেন। এর আগে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট কাস্টম হাউসের সামনে মহাসড়কের উপর এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী আসামী হলেন, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের জ্জোহার ছেলে ইউছুপ ও দিন মোহাম্মদের ছেলে আজিজ।

কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্য মোঃ মনির হোসেন জানান, গতকাল সোমবার তিনি বেনাপোল চেকপোস্ট কাস্টমস ভবনের দ্বিতীয় তলায় কর্মরত ছিলেন। এসময় বিকাল ৪ টা ২৫ মিনিটে সিসি ক্যামেরায় দেখতে পান সোর্স হিসাবে পরিচিত কয়েকজন চোরাচালানী নিরাপত্তাকর্মীদের যোগসাজোগে ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে কোন বাঁধা ছাড়ায় দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসময় তিনি অফিস থেকে বের হয়ে চোরাচালানিদের গতিরোধ করলে আজিজ ও ইউছুফ নামে চিহ্নিত দুই চোরাচালানী তাকে মারধোর করে মালামাল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি কাস্টমস শুল্ক গোয়েন্দার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাথেই অবহিত করেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টম শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক শেখ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, চোরাচালানে বাঁধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা দেখে অপরাধীদের সনাক্ত করে মামলা দায়ের হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আতিয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোল কাস্টম শুল্কগোয়েন্দা সদস্য মোঃ মনির হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অপরাধীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এদিকে, দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্ট দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চোরাচালানীরা পাচার কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে এসব চোরাচালানের সাথে নিরাপত্তাকর্মীদের সখ্যতা রয়েছে। বারবার বিষয়টি নিয়ে বিতর্ক হলেও রহস্য জনক কারনে কর্তৃপক্ষকে উদাসিন থাকতে দেখা যায়। যা সচেতন মহলে নানান বিতর্কের জন্ম নিয়েছে।

এদিকে কাস্টমের ভিডিও ফুটেজে চোরাচালানের একটি ভিডিও স্পষ্ট হয়েছে। ভিডিওতে চোরাচালানের দৃশ্য প্রকাশ পেয়েছে। স্থানীয় একটি মহল চোরাচালানীদের বাঁচানোর জন্য বিভিন্ন মহল ইতিমধ্যে দেনদরবার শুরু করেছেন। এ মহলটি চোরাচালানীদের কাছ থেকে বিভিন্ন সময় অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!