রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ডাকাত সন্দেহে ২ জন আটক

গলাচিপায় ডাকাত সন্দেহে ২ জন আটক

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় ডাকাত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো গোলখালী ইউনিয়নের ৪
নম্বর ওয়ার্ড গোলখালী গ্রামের মো. হানিফ হাওলাদার এর ছেলে মো. মনির হাওলাদার (৩৫) ও অপর জন হলো একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বড় গাবুয়া গ্রামের মৃত মাহাব্বত শিকদারের ছেলে আব্দুল মন্নান শিকদার।ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের মৃত ইউনুচ চৌকিদারের ছেলে মো. আনোয়ার চৌকিদার এর ঘরে ভিটার মাটি খুড়ে ঘরে ঢুকে প্রথমে তাকে মাটিতে শুইয়ে জবাই করার কথা বলে
তার ঘরে রক্ষিত তরমুজ বিক্রির ৩ লক্ষ টাকা চায়, না দিলে মেরে ফেলবে। আনোয়ার এর আত্নচিৎকারে তার ছেলে আল আমিন ঘুম থেকে উঠে দেখে তার বাবাকে জবাই করার চেষ্টা করছে তাই সে ডাকাতদের হাতে থাকা দা ধরে ফেলে এতে তিনি আহত হন। বাবা ও ছেলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দা ফেলে রেখে যায়।
পরে তাদের কাছ থেকে ৩টি মোবাইল উদ্ধার করা হয়।রাতেই এলাকাবাসী সন্দেহ করে ১ জনকে আটক করে তাকে জিজ্ঞেস করলে সে অন্য ১ জনের কথা বলে পরে তাকেও এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে এবং আনোয়ার চৌকিদার বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করে। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, ডাকাতির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!