গলাচিপায় পারিবারিক কলোহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় পারিবারিক কলোহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

গলাচিপায় পারিবারিক কলোহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচিপায় পারিবারিক কলোহের জেরে দুই সন্তানের জননী জেসমিন বেগম বেলিকে (৩০) পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামে। পুুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনালে হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ জেসমিনের বাবা বেল্লাল মাল একটি হত্যা মামলার প্রস্তুতি
নিচ্ছেন।গলাচিপা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান, উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সোবাহান মীরের ছেলে নুরজামাল মীরের সাথে রতনদীতালতলী ইউনিয়নের বেল্লাল মালের মেয়ে জেসমিন বেগম বেলির সাথে প্রায় দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছেন। তবে আজ কী নিয়ে ঝগড়া হয়ে তা এখনো জানা সম্ভব হয়নি। এ দম্পতির ঘরে দুইটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহত গৃহবধূ জেসমিনের স্বামী নুর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করছে।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম  বলেন, ‘নিহত গৃহবধূ জেসমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুরাতহাল রিপোর্টের সময় লাশের মাথায়
ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জেসমিনের স্বামী নুর জামাল মীর ওরফে আল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বেল্লাল মাল হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!