দাদার লালসার শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশু | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
দাদার লালসার শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশু

দাদার লালসার শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশু

সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচিপার গজালিয়া গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দাদার বিরুদ্ধে। এ ঘটনা ঘটার ছয়দিন পর গলাচিপা থানায় কিশোরীর চাচাতো দাদা মো. জালাল গাজীকে (৬৫) অভিযুক্ত তার বাবা মামলা দায়ের করেছেন। ঘটনার শিকার প্রতিবন্ধী কিশোরীটিকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী জেলারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ চরচন্দ্রাইল গ্রামের গজালিয়া ব্রিজ বাজারের চায়ের দোকানদার একই গ্রামের মো. জালাল গাজী। তিনি ও কিশোরী সম্পর্কে দাদা-নাতি। ওই দোকানে বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছরের কিশোরী গেলে চা দোকানি জালাল গাজী বিভিন্ন সময় খাবারসহ বিভিন্ন প্রলোভন দেখাতো। ঘটনার দিন ১২ এপ্রিল দুপুরের দিকে কিশোরীটি দোকানে গেলে তাকে ভুল বুঝিয়ে দোকানের পেছনে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এ সময় তার মুখ থেকে হাত সরে গেলে কান্নাকাটির শব্দ পেয়ে রেজাউল গাজী ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় অভিযুক্ত জালাল গাজী দৌড়ে পালিয় যায়। পরে সে বাড়ি এসে তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে অভিযুক্ত জালাল গাজীর বিরুদ্ধে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় রবিবার (১৮ এপ্রিল) রাতে কিশোরীর বাবা মো. জালাল গাজীর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তাকে পরীক্ষার জন্য পুটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আসামি গ্রেপ্তার চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!