গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ; বৃদ্ধ গ্রেফতার | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ; বৃদ্ধ গ্রেফতার

গলাচিপায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ; বৃদ্ধ গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় খাবারের প্রলোভন দেখিয়ে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে মোঃ জালাল গাজী (৬৫) নামের এক চায়ের দোকানিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার কল্যান কলস এলাকা থেকে জালালকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮। র‌্যাব জানান, ধর্ষক গলাচিপার গজালিয়া ইউনিয়নের ব্রীজ বাজারের চায়ের দোকানদার। শিশুটির বয়স ১২ বছর এবং সে একজন বাক প্রতিবন্ধী। ওই শিশু গত ১২ এপ্রিল দুপুরে মোঃ জালাল গাজীর দোকানে যায়। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে জালাল দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে পার্শ্ববর্তী মোঃ রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়। ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেয়। এ বিষয়ে ১৯ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় মামলা দায়ের করে। গলাচিপা থানার কল্যান কলস এলাকায় প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ধর্ষণকারীকে গ্রেফতার করে র‌্যাব-৮।
পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রবিউল ইসলাম আপন নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল গাজী ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্থান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!