গলাচিপায় মোবাইলফোন না পাওয়ায় ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় মোবাইলফোন না পাওয়ায় ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

গলাচিপায় মোবাইলফোন না পাওয়ায় ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় মুঠোফোন না পেয়ে মশিউর রহমান রনি (১৬) নামের এক ১০ম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ায় । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার বাসিন্দা মো.জাকির হোসেন খানের পুত্র মশিউর রহমান রনি গলাচিপা সরকারি টেক্সটাইল ইনিস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র। মশিউরের বাবা জাকির খান রাঙ্গামাটি একটি দোকানের কর্মচারী। মশিউর টিকটক ভিডিওর সাথে জড়িত। বেশ কিছু দিন যাবত দাদা মোতালেব খানের কাছে একটি এ্যান্ড্রয়েড মুঠোফোন আবদার করে আসছিল। দাদা মোতালেব খান আর্থিক অসামর্থের কারনে তার আবদার পুরন করতে না পারলে রাগে- ক্ষোভে সে আত্মহত্যা করে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!