শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
একাধিক নারীর সাথে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সম্পাদকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল!

একাধিক নারীর সাথে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সম্পাদকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল!

বিশেষ প্রতিবেদকঃ কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসানের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নারীর সাথে অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এশিয়া মহাদেশের ভিতরে ঐতিহ্যবাহী এবং শুনামের সংগঠন এটি। আর এই সংগঠনের পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসান নানা ধরনের অপকর্ম করে আসছে এবং ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে।

কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তার বিরুদ্ধে জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের কাছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রলীগের একাংশ।

এর পরপরই ভাইরাল হয় একাধিক নারীর সাথে তার অন্তরঙ্গ ছবি।

ছবিতে দেখা যায়, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসান একাধিক নারীর সাথে বিভিন্ন হোটেলে সময় কাটানো এবং বিভিন্ন স্থানে একাধিক নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের কমিটি পাওয়ার পর থেকেই জেলে পরিবারের সন্তান তাইফুর রহমান হাসান বেপরোয়া হয়ে ওঠে।

স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্র ছায়ায় বিভিন্ন স্থানে দখল এবং চাঁদাবাজি হয়ে ওঠে তার নেশা ও পেশা। কোনো কিছুকেই তিনি তোয়াক্কা করেন না। এমনকি স্থানীয় লোকজন তার ভয়ে মুখ খুলতেও পারেন না।

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এমন কর্মকান্ডে বিব্রত স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের একাংশ।

তাদের দাবি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যেন তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিস্কার করে।

এ ব্যাপারে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!