শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় শ্লীলতাহানির অভিযোগে পল্লী চিকিৎসক শ্রীঘরে

গলাচিপায় শ্লীলতাহানির অভিযোগে পল্লী চিকিৎসক শ্রীঘরে

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার গোলাখালী ইউনিয়নের হরিদেবপুর বাজারের এক পল্লি চিকিৎসককে শ্লীলতা হানির ঘটনায় ২৫ এপ্রিল রবিবার শ্রীঘরে পাঠিয়েছেন গলাচিপা থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় হরিদেবপুর বাজারের আঃ রব মৃধার ফার্মেসিতে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিতে যান এক নারী। পরে ইনজেকশন দেয়ার কথা বলে পল্লী চিকিৎসক আঃ রব পিছনের কামরায় নিয়ে বোরকা খুলতে বলে। এতে ভিকটিম লামিয়া রাজি না হলে, জোর করে বোরকা খুলে তার বিভিন্ন স্পর্শ কাতর স্থানে শ্লীলতাহানি করলে ওইদিন রাতেই এ নারী বাদী হয়ে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা আকারে অভিযোগ দাখিল করে। শ্লীলতাহানির ঘটনার অভিযোগ গ্রহণ করে গলাচিপা থানার ওসি এম,আর শওকত আনোয়ার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত-২০০৩ এর ১০ ধারায় যৌন নিপীরন শ্লীলতাহানির অপরাধ মামলা রুজু করেন, যার মামলা নং ২৬/২১। পরে ২৫ এপ্রিল রবিবার গলাচিপা থানা পুলিশ পল্লী চিকিৎসক আঃ রবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!