বেনাপোল বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের-বেনাপোল মহাসড়কের বেনাপোল বাজারের বলফিল্ডের সামনে সোমবার (২৬ এপ্রিল) সকালে ট্রাকের ধাক্কায় কোব্বাত আলী (মিস্ত্রি) (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। পরে বেনাপোল পোর্টথানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

নিহত কোব্বাত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে এবং বেনাপোল বাজারে ঘড়ি মিস্ত্রি নামে পরিচিত ছিল।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, বেনাপোলগামী একটি ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বাইসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাক চালক পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!