গলাচিপায় লঞ্চ ও ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় লঞ্চ ও ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন

গলাচিপায় লঞ্চ ও ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় করোনা কালীন সময় কর্মহীন লঞ্চ এবং ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর উপহার সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ ও উপজেলা নির্বার্হী অফিসার আশিষ কুমার লঞ্চঘাটে দুইশত শ্রমিকের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার মু. শাহ আলম, আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার, মো.ফিরোজ আহমেদ প্রমূখ। ত্রানের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তৈল,চিনি ও সাবান রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হেসেন জানান, করোনা কালীন সময় কর্মহীন অবস্থায় পড়ে থাকা লঞ্চ শ্রমিক ও ঘাট শ্রমিকদের জন্য ২ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!