শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করানো হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে বের হয় খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। এ ব্যাপারে হাসপাতালে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পুনরায় তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হবে।

উপস্থিত রয়েছেন, চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এবং ডাঃ মোহাম্মদ আল মামুন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সেখানে আছেন।

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলেও খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে, তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

এর আগে ১৪ এপ্রিল খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে।

খালেদা জিয়ার বাড়ির আটজন সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় ১০ এপ্রিল তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন এবং তার রিপোর্ট পজিটিভ আসে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!