গলাচিপায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে হামলা আহত২ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে হামলা আহত২

গলাচিপায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে হামলা আহত২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় মানুষের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের আকন বাড়িতে। আহতরা হলেন মো. আব্দুল হক (৪০) এবং মো. ওবায়দুল (২৬)। আহত আব্দুল হক জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক সাতটার দিকে আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য যাতায়াতের রাস্তা দিয়ে সরকারি রাস্তায় ওঠার পথে আমাদের একই এলাকার মো. জাহাঙ্গীর, মো. ফরহাদ, মো. আরাফাত একত্রিত হয়ে পূর্ব শত্রুতার জেরে আমাকে হাতে থাকা বাংলা দা দিয়ে মাথার উপর কোপ দেয়। আমার ছেলেকে মেরে রক্তাক্ত জখম করে। জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে প্রতিপক্ষ মো. জাহাঙ্গীর এর মোবাইলে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শুব্রত দে বলেন, আব্দুল হকের মাথায় সেলাই আছে। ওবায়দুলের সারা শরীরে কালো কালো দাগের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে তারা ৪নং ও ৫নং বেডে ভর্তি আছে। ইউপি চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!