সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গলাচিপায় মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে
গলাচিপায় মানববন্ধন
সঞ্জিব দাস, গলাচিপাঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিশর্ত মুক্তির দাবিতে গলাচিপা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় গলাচিপা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে গলাচিপার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। এ সময় উপস্থিত ছিলেন মশিউর রহমান বাবুল, সাইমুন রহমান এলিট, মো. জাহাঙ্গির কবির, মো. নাসির উদ্দিন, সাজ্জাদ আহমেদ মাসুদ, মো. রিয়াদ হোসাইন, রফিকুল ইসলাম রুবেল, হাসান এলাহী, সঞ্জিব দাস, বিনয় কর্মকার, কমল সরকার, সঞ্জীব কুমার সাহা, সাকিব হাসান প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দিকপাল রোজিনা ইসলাম আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন। তিনি স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার পাশাপাশি হেনস্তা করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ করে এ ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানান। রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিশর্ত মুক্তি দিতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!