নির্বাচিত হয়েই উন্নয়নের কাজে হাত দিয়েছেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
নির্বাচিত হয়েই উন্নয়নের কাজে হাত দিয়েছেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন

নির্বাচিত হয়েই উন্নয়নের কাজে হাত দিয়েছেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন

নির্বাচিত হয়েই উন্নয়নের কাজে হাত দিয়েছেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের কৃতিসন্তান স্বর্ণপদকপ্রাপ্ত সেরা কলেজ শিক্ষক অত্র ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রশাসক বর্তমান ইউপি চেয়ারম্যান কবি ও সাংবাদিক অধ্যক্ষ দেলওয়ার হোসেন সিকদার নির্বাচিত হয়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ওই ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল পরিমাণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর পরই এ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে হাত দিতে দেখা গেছে তাঁকে।

গণকন্ঠের সাথে একান্ত আলাপকালে তিনি জানান, নির্বাচিত হয়েই ডালবুগঞ্জ হারুন শিকদার বাড়ি থেকে শুরু করে রুস্তম আলী খলিফা বাড়ি পর্যন্ত ১৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার করেছেন। এদিকে ডালবুগঞ্জ বাজার থেকে পক্ষিয়াপাড়া বাজার পর্যন্ত ইটের রাস্তা সংস্কার করেছেন। এছাড়া খাপড়াভাঙ্গা স্কুল সংলগ্ন মাটির রাস্তা সংস্কার, বরকতিয়া জামে মসজিদের সংস্কার, ডালবুগঞ্জ হয়ে ফুলবুনিয়া যাওয়ার রাস্তায় একটি কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন।

তিনি জানান, বরাদ্দ পেলে এসব উন্নয়নমূলক কাজের পাশাপাশি ডালবুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কার, পূর্ব ডালবুগঞ্জের বটতলার মোড়ে পাবলিক টয়লেট নির্মাণ, বরকতিয়া-খাপড়াভাঙ্গা, পেয়ারপুর-ফুলবুনিয়াসহ বিভিন্ন জায়গায় কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া শীঘ্রই তিনটি গভীর নলকূপ স্থাপন, ফুলবুনিয়া-রসুলপুর সংযোগ রাস্তায় ইটের সলিং করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে হাত দিবেন তিনি।

তিনি আরও জানান, এ ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রশাসক থাকাকালীন তিনি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ শুরু করলেও তা সম্পন্ন করতে পারেননি। তাই তিনি সেসব অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে ডালবুগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া এলাকার মানুষের দুঃখ-দূর্দশা লাঘবে দলমত নির্বিশেষে সমানভাবে সকলের পাশে দাঁড়িয়ে মানব সেবায় কাজ করে যেতে চান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারের মৃত্যুর পর গত ২৮ ফেব্রুয়ারি এ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!