ঘূর্ণিঝড় ‘ইয়াস; গলাচিপায় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
ঘূর্ণিঝড় ‘ইয়াস; গলাচিপায় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন

ঘূর্ণিঝড় ‘ইয়াস; গলাচিপায় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন

ঘূর্ণিঝড় ‘ইয়াস; গলাচিপায় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপজেলা প্রশাসন। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত উপকূলবাসী। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে ১ শত ৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতের কাজ চলছে। স্বেচ্ছাসেবক বাহিনী ও সিপিপি কর্মকর্তা-কর্মচারীরাও প্রস্তুত। ‘ইয়াস’ বিধ্বংসী হতে পারে বিবেচনায় নিয়ে আগে থেকেই এই প্রস্তুতি। নতুন এই ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হচ্ছে সিডর, আইলা, আম্পানে ক্ষতিগ্রস্ত উপক‚লীয় এলাকার মানুষ। ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি প্রস্তুতি ঠিক রাখতে দফায় দফায় বৈঠকে বসছেন। এদিকে গভীর নিম্ন চাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। সোমবার থেকে উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলেছে আবহাওয়া অফিস। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় আমরা সজাগ আছি। ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১০৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১২টি ইউনিয়নে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুত নেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চল হিসেবে গলাচিপা উপজেলাও ঝুঁকির মধ্যে থাকে। তাই আমরা সাধারণ জনগণের সর্বাত্মক নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!