রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। সোমবার (২৪ মে) রাতে পটুয়াখালী জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় এক হাজার জনের করোনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে পজিটিভ পেয়েছেন। তারা সেখানে একটি আলাদা ভবনে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন, করোনা শনাক্ত ৫৭ জনের মধ্যে ৩৬ জন চীনা নাগরিক। করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্তদের অধিকাংশরই কোনো লক্ষণ নেই।

সোমবার (২৪ মে) পর্যন্ত পটুয়াখালী জেলায় দুই হাজার ২৬৮ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। জেলায় এখন পর্যন্ত দুই হাজার ১২১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন ৯৪ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন। জেলায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে দেশী-বিদেশি কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। যাদের অধিকাংশই চীনা নাগরিক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!