ঘূর্ণিঝড় “ইয়াস” ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
ঘূর্ণিঝড় “ইয়াস” ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় “ইয়াস” ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় “ইয়াস” ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর
ত্রাণ বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রতনদী তালতলী, চরকাজল, চরবিশ্বাস ও পানপট্টি ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন প্রমুখ।


এসএম শাহজাদা উপজেলার রতনদী তালতলী, চরকাজল, চরবিশ্বাস, পানপট্টি, ডাকুয়াসহ বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত বাঁধ পুণঃনির্মাণের আশ্বাস দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৫০০ পরিবারকে ত্রান সহায়তা দেয়া হবে। এর মধ্যে চরকাজল, চরবিশ্বাস, রতনদী তালতলী ও পানপট্টি ইউনিয়নে ১ হাজার এবং বাকি ৮টি ইউনিয়নে ৩ হাজার ৫০০ পরিবারকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা দেয়া হবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ লিটার, চিনি ১কেজি, লবন ১ কেজি, মুড়ি আধা কেজি ও সাবান ১টি। এ ছাড়া পৌরসভায় ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!