রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ভাইয়ের হাতে ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি

গলাচিপায় ভাইয়ের হাতে ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি

গলাচিপায় ভাইয়ের হাতে ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় ভাইয়ের হাতে ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী ফারুক হাওলাদারকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। আহত ফারুক হাওলাদার (২৫) মৃত. মজিদ হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের চরখালী নামক স্থানে হাওলাদার বাড়ির রাস্তার উপরে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, চিকিৎসাধীনে ফারুক হাওলাদার ৩য় তলার ২১ নম্বর বেডে ভর্তি আছে। তার কান ফেটে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন আছে। আহত ফারুক হাওলাদারের স্ত্রী জোহরা বেগম বলেন, আমি ২ সন্তানের জননী। আমার স্বামী রিক্সা চালিয়ে আমাদের অভাবের সংসার চালান। জমি জমার জেরে আমার ভাষুর মস্তফাসহ মামুন ও মিল্টন একত্রিত হয়ে আমার স্বামীকে মারধর করে। আমার স্বামীর ডাক চিৎকারে এলাকাবাসী না আসলে ওরা আমার স্বামীকে মেরে ফেলত। তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে আমার ভাষুর আমাকেও মারধর করেছে। আমার শরীরের বিভিন্ন অংশে এখনও কালো কালো দাগ আছে। এ বিষয়ে মস্তফার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, দু’জন পরস্পর আপন ভাই। দু পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!