রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে কনেযাত্রী বেশি আসায় সংঘর্ষ

রাঙ্গাবালীতে কনেযাত্রী বেশি আসায় সংঘর্ষ

রাঙ্গাবালীতে কনেযাত্রী বেশি আসায় সংঘর্ষ

সঞ্জিব দাস, গলাচিপাঃ একদিকে কনেযাত্রী বেশি আসা, অন্যদিকে শ্বশুর বাড়ি থেকে কনেকে রওনা করাতে দেরি হওয়া। এনিয়েই শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের এক বিয়ে বাড়িতে তুলকালাম ঘটেছে। লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে।




জানা গেছে, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সাথে পার্র্শ্ববর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বর পক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় । দুইদিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে কনেযাত্রীর খাবার শেষে কনেকে সাজানো দেড়ি নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়। স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, ‘কনেযাত্রী ৩০ জন আসার কথা থাকলেও এসেছিল ৫০ জনের বেশি। এনিয়ে বরপক্ষ মনক্ষুন্ন ছিল। কনেকে প্রস্তুত করতে দেড়ি হলে কনেপক্ষ উত্তেজিত হয়। পরে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি হয়। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝি মিমাংসা হয়। কনেকে নিয়ে বাড়ি ফেরে কনেযাত্রী।’

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খোঁজখবর নিয়ে দেখছি। কোন অভিযোগ পাইনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!