গলাচিপায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান

গলাচিপায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান

গলাচিপায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান 

সঞ্জিব দাস, গলাচিপাঃ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়, স্বল্প সময়ে ও সহজ সেবা দেওয়ার লক্ষ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গলাচিপায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ এর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস কক্ষে ভূমির মালিকদেরকে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া, ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি অ্যাপ্লিকেশন প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে নাগরিকগণ ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন বলে জানিয়েছেন আলোচকরা।

উপজেলা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আলী আজগর, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু জাফর মু. সালেহ্, জি এম মাহবুব আলম, মীর শহিদুল ইসলামসহ ভূমির মালিকেরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!