শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টায় মামলা দায়ের

আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টায় মামলা দায়ের

আমতলীতে যুবলীগ নেতা হত্যা চেষ্টায় মামলা দায়ের

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের কাছে চাঁদার টাকা না পেয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শনিবার যুবলীগ নেতা আহত আবুল কালাম আজাদ বাদী হয়ে ১৫ জনকে আসামী করে চাঁদা দাবী ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।
মামলার বিবরন সুত্রে জানাগেছে, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা ও তার সহযোগীরা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এ টাকা দিকে অস্বীকার করে যুবলীগ নেতা আজাদ। এতে ক্ষিপ্ত হয়ে জিএম মুছা ও তার সহযোগীরা যুবলীগ নেতা আজাদকে গত ২১ মে রাতে কৌশলে ডেকে নিয়ে খুড়িয়ার খেয়াঘাট ও নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে তার দুই হাতের বাহু, তালু, কব্জি, দু’ পায়ের হাটু, গোড়ালীসহ রগ কেটে দেয়। পরে তারা তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রাখে এবং আজাদের সাথে থাকা দুই লক্ষ টাকা নিয়ে যায়। গত ২১ দিন আজাদ ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় শনিবার আজাদ বাদী হয়ে আমতলী থানায় পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছাকে প্রধান আসামী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন ও উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানসহ ১৫ জনের নামে চাঁদা দাবী ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর যখমের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।




মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিএম শাহাবুল বলেন, আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, যুবলীগ কর্মী আমার ভাগ্নে আবুল কালাম আজাদের কাছে জিএম মুছাসহ আসামীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা দিতে অস্বীকার করায় আমার ভাগ্নেকে কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। আমি এ বর্বরতায় শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, যুবলীগ নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় জিএম মুছাকে প্রধান আসামী করে ১৫ জনের নামে চাঁদা দাবী ও হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!