ইসলামি বক্তা আবু ত্ব-হা পুলিশ হেফাজতে | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
ইসলামি বক্তা আবু ত্ব-হা পুলিশ হেফাজতে

ইসলামি বক্তা আবু ত্ব-হা পুলিশ হেফাজতে

ইসলামি বক্তা আবু ত্ব-হা পুলিশ হেফাজতে

রংপুর সংবাদদাতাঃ ৮ দিন নিখোঁজ থাকার পর ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

শুক্রবার (১৮ জুন) দুপুরে রংপুর শহরের খামার মোড়ের মাস্টারপাড়ায় আবু ত্ব-হার শ্বশুর বাড়ি থেকে তাকে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ পরে তিনি শ্বশুর বাড়িতে ফিরে আসেন।

এ সময় সুস্থ ও স্বাভাবিক ছিলেন ইসলামি বক্তা আবু ত্ব-হা। শ্বশুর বাড়িতে এসে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে স্বাভাবিক কথা বলেন তিনি।




এলাকাবাসীর সঙ্গেও কুশল বিনিময় করেন। হাসিমুখেই কথা বলছিলেন তিনি।
তার শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন ছিল না। সুস্থ ও স্বাভাবিকভাবেই তিনি কথা বলছিলেন।
তবে এ ৮ দিনে তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন সে বিষয়ে মুখ খোলেননি।
শুক্রবার দুপুর তিনটার দিকে কোতোয়ালী থানা পুলিশ আবু ত্ব-হাকে হেফাজতে নেয়। উপপরিদর্শক এরশাদ আলী ও মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম এসে তাকে নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, আবু ত্ব-হারর শ্বশুরবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!