গলাচিপায় ভিজিডি সঞ্চয়ের টাকা বিতরন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় ভিজিডি সঞ্চয়ের টাকা বিতরন

গলাচিপায় ভিজিডি সঞ্চয়ের টাকা বিতরন

গলাচিপায় ভিজিডি সঞ্চয়ের টাকা বিতরন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ভিজিডি’র সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নে নলুয়াবাগী গ্রামের ৮ নং ওয়ার্ডের ব্র্যাক বাজারে উপকারভোগীর মধ্যে এ টাকা বিতরণ করা হয়। উপকারভোগী রিনা বেগম, শাহিনুর বেগম, এলিজা বেগম, ফাতেমা, কলি, নাজমা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সঞ্চয় ও মুনাফার এক কালিন এ টাকা পেয়ে খুশি আমরা। আসলেই তিনি আমাদের মতো গরিবদের জন্য অনেক কিছু করেছেন। ইউপি সদস্য আ. রাজ্জাক হাওলাদার (হিরো) বলেন, আমার ওয়ার্ডে ৪২ জন উপকারভোগীর মধ্যে ভিজিডি সঞ্চয় ও মুনাফার টাকা বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমার ওয়ার্ডে প্রতি ঘরে বিদ্যুৎ এর লাইন এসেছে। ঘরগুলো এখন আলোকিত। এ সময় পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!