রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল; বিএনপির মহাসচিবের শোক প্রকাশ

গলাচিপায় বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল; বিএনপির মহাসচিবের শোক প্রকাশ

গলাচিপায় বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল; বিএনপির মহাসচিবের শোক প্রকাশ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান (সাজু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে পৌরসভার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ফজলুর রহমান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুর ২টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী স্থানীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।
পরে দলীয় নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ স্থানীয় বিএনপি কার্যালয়ে আনা হয়। পরে গলাচিপা হেলিপ্যাড সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!