কলাপাড়ায় পুলিশের উপর হামলা; হ্যান্ডকাপ ছিনতাই | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় পুলিশের উপর হামলা; হ্যান্ডকাপ ছিনতাই

কলাপাড়ায় পুলিশের উপর হামলা; হ্যান্ডকাপ ছিনতাই

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ 
কলাপাড়ায় মাদকের অভিযান চালাতে গিয়ে পুলিশ উপ-পরিদর্শক সহ দুই কনেষ্টেবল স্থানীয়দের হামলার শিকার হয়েছে।
এসময় পুলিশের কোমর থেকে একটি হ্যান্ডকাপ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। রবিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত উপ-পরিদর্শক আসলাম, কনেষ্টেবল শাওন ও করুন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এস.আই আসলাম বাদী হয়ে রাব্বি (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রধান করে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহত পুলিশ পরিদর্শক আসলাম জানান, মধ্যটিয়াখালী গ্রামের একটি খালের পাড়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সেসহ দুই কনেষ্টেবল পৌছলে মাদক ব্যবসায়ী রাব্বি পুলিশ দেখে খালের ভিতর ঝাঁপ দেয়। তাকে ধরতে তিনিও খালে ঝাঁপ দেন। এসময় রাব্বির ডাক চিৎকারে তার মা, ভাই-বোনসহ স্থানীয় লোকজন এসে তাদের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ ছিনিয়ে নেয়। তাৎক্ষনিক থানায় খবর দিলে আরো পুলিশ এসে রাব্বির বাড়ীর উঠান থেকে রাব্বি’র ভেজা প্যান্টের পকেট থেকে হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ মামলার কোন আসামী গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!