তালতলীতে ছেলে হত্যায় ঘাতক বাবার বিরুদ্ধে মামলা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
তালতলীতে ছেলে হত্যায় ঘাতক বাবার বিরুদ্ধে মামলা

তালতলীতে ছেলে হত্যায় ঘাতক বাবার বিরুদ্ধে মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ছেলে সুমনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাবা আসাদুল খানের বিরুদ্ধে তালতলী থানায় হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।




জানাগেছে, তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের আসাদুল খাঁন তার স্ত্রী সেলিনা বেগমকে বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে মারধর করে আসছে। বুধবার বেলা ১১ টার দিকে স্বামী ও স্ত্রী ঝগড়ায় জড়িয়ে পরেন। এ সময় ছেলে সুমন বাড়ীতে ছিল না। ছেলে সুমন বাড়ীতে এসেই দেখে বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারলো অস্ত্র দিয়ে কোপাতে উদ্যত হয়। এ সময় মাকে রক্ষায় ছেলে এগিয়ে আসে। বাবার ধারালো অস্ত্রের আঘাত মা সেলিনা বেগমের শরীরের না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহুর্তের মধ্যেই ছেলে সুমন মাটিয়ে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক বাবা আসাদুল খাঁন ও স্থানীয়রা সুমনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম আহত ছেলে সুমনকে মুত্যু ঘোষনা করেন। এ ঘটনায় বুধবার রাতে মা সেলিনা বেগম বাদী হয়ে বাবা আসাদুল খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ছেলে হত্যার ঘাতক বাবা আসাদুল খানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি কামরুজ্জামান মিয়া।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, হত্যা মামলা হয়েছে। ঘাতক বাবা আসাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!