শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্ট।। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালিন আহম্মেদ ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইয়ামিন আহম্মেদে’র পিতা আ.লতিফ গাজীর মৃত্যুতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মৃত্যু আ.লতিফ গাজীর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালিন আহম্মেদ।





এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ প্রমূখ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইয়ামিন আহম্মেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস।
এর আগে জুম্মা নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রত্যেকটি মসজিদ এবং গ্রাম বাড়ির মসজিদ গুলোতে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
উল্লেখ্য, আ.লতিফ গাজী (১০৫) মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের পটুয়াগ্রামের বাড়িতে হয়ে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৪ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০ টায় চম্পাপুর ইউনিয়নের পটুয়াগ্রামের জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!