রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় বসত ঘরে চুরি; আতঙ্ক

গলাচিপায় বসত ঘরে চুরি; আতঙ্ক

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় বসত ঘরে চুরি হওয়ায় আতঙ্কে পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বোয়ালিয়া গ্রামে সুরেন চন্দ্র পালের বাড়িতে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। গত কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান। এতে পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।




মনিন্দ্র চন্দ্র পাল বলেন, ‘প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ঘরের দরজা বন্ধ করে বাসায় আমরা ঘুমিয়ে পড়ি। রাতে আমাদের ঘরের উত্তর পূর্ব কোনের পিড়া খুঁড়ে ঘরে ঢুকে বিপুল পরিমান টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে দেখি আলমারি ও সিন্ধুকের তালা ভাঙ্গা। পরে দেখতে পাই ঘরের উত্তর পূর্ব কোনের পিড়া খুঁড়া এবং গর্ত করা। এ ঘটনায় মনিন্দ্র চন্দ্র পালের স্ত্রী দিপালী রানী বলেন, চুরির উদ্দেশ্যে চোর ঘরে ঢুকে আলমারি ও সিন্ধুক ভেঙ্গে আমার ভাইয়ের জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনা গ্রাম পুলিশ মো. মোশারেফ চৌকিদারকে জানানো হয়েছে। ইউপি সদস্য সাহা পন্ডিত আমাদের বাড়ি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, বিষয়টি আমি শুনেছি। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, ঘটনাটি শুনি নাই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!