গলাচিপায় অসহায় সুচিত্রা রানীর একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় অসহায় সুচিত্রা রানীর একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত

গলাচিপায় অসহায় সুচিত্রা রানীর একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের সুচিত্রা রানী (৩৬) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের বাসায় আশ্রিত থেকে চলছে তাদের বসবাস।




জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গকুল দাসের স্ত্রী সুচিত্রা রানী। তার পরিবারের সদস্য ৫ জন। সুচিত্রা রানী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। স্বামী দিনমজুরের কাজ করছেন। বড় সংসারের ব্যায় বেশি কিন্তু আয় তেমন নেই। প্রতিদিন কাজ না থাকায় সংসারে অভাব অনাটন লেগেই আছে। তারা অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে একটি কুঁড়ে ঘর তৈরি করে থাকেন। এ বিষয়ে সুচিত্রা রানী বলেন, আমার স্বামীর দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। আমার স্বামী অন্য মানুষের সাথে কাজ করেন। বর্ষা মৌসুমে কাজ থাকে না বলে অনেক সময় ঘরেই বসে থাকতে হয়। কিন্তু অনেকগুলো মানুষের পেট খাবার তো লাগেই। আমরা অন্য মানুষের বাড়িতে একটি ভাংগা ঘরে থাকি। আমার স্বামীর তেমন টাকা পয়সা না থাকায় জায়গাও কিনতে পারি না আবার ঘরও তুলতে পারি না। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর। তিনি আরও বলেন, শুনেছি শেখ হাসিনা আমাদের গরীবদের ঘর দিতেছেন। যদি আমি একটি ঘর পেতাম তাহলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। কুঁড়ে ঘরে আর থাকতে হত না। থাকত না বৃষ্টির ভয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নেসার মিয়া বলেন, আসলেই সুচিত্রা রানী অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। সরকারীভাবে তারা একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা বলেন, সুচিত্রা রানীর পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাদের পরিবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর পেলে উপকৃত হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আবেদন পেলে যাচাই বাছাই করে দেখা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!