কলাপাড়ায় স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুন) সকালে পৌর শহরের রহমতপুর এলাকায় অনির্বান মডেল স্কুলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। হোপ পর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ওয়াশ বিষয়ে টেকশই উন্নয়নের জন্য কাজ করছে।




নেটওয়াকিং সভায় বক্তব্য রাখেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার, আশা’র সহকারি শাখা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মো. মনিরুজ্জামান সহকারি পরিদর্শক উপজেলা সমবায় অফিস, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা, ওয়াশ ব্যবসায়ী ফরিদ উদ্দিন, মো. বাশার, পরিচ্ছন্নকর্মী মো. জাহিদ প্রমুখ।

এসময় সকলকে সামাজিক দূরত্ব, মাস্ক, হ্যান্ডসেনিটাইজার, সাবান দিয়ে হাত পরিস্কারসহ সরকারের সকল বিধিনিষেধ মেনে চলার আহবান জানান বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!