তালতলীতে সাংবাদিককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
তালতলীতে সাংবাদিককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা

তালতলীতে সাংবাদিককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। তালতলীতে সাংবাদিক শাহিন সাইরাজকে পিটিয়ে আহত করার ঘটনায় আমতলী আদালতে মামলা হয়েছে। রোববার (২৭ জুন) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক শাহিন সাইরাজ বাদী হয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী আবুল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।




জানাগেছে, উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের মনসাতলী এলাকার হারুন মিয়ার ছেলে ছাত্র শিবির কর্মী আবুল হাসান একই এলাকার রাসেল মুসুল্লীর কিশোরী ভাগ্নিকে অশালীন মন্তব্য ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। হাসানের কু-প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী। এতে ক্ষিপ্ত হয়ে হাসান অশ্লীল ছবি ধারন করতে টয়লেটে মোবাইল ক্যামেরা লুকিয়ে রাখে।
এ বিষয়টি এলাকার জানাজানি হয়ে যায়। এতো আরো ক্ষিপ্ত হয় হাসান। গত ১১ মার্চ আবুল হাসান ও তার দুই সহযোগী রাসেল মুসুল্লীর বাড়িতে গিয়ে তার ভাগ্নিকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়।
এ ঘটনায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা হয়। গত ৭ এপ্রিল তালতলী থানা পুলিশ আবুল হাসানকে ওই মামলায় গ্রেফতার করে। ওই মামলার এক মাস হাজতবাস শেষে জামিনে বের হয়। জামিনে বের হয়েই আবুল হাসান ওই কিশোরী ভাগ্নির মামা রাসেল ও স্বজনদের মামলা তুলে হুমকি দেয়। হাসানের হুমকিতে ওই কিশোরী পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় ওই কিশোরীর মামা রাসেল গত ১৬ জুন তালতলী প্রেসক্লাবে এসে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কে শিবির কর্মী ধর্ষণ চেষ্টা মামলার আসামী আবুল হাসানের সাথে প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শাহিন সাইরাজের দেখা হয়। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চান শাহিন। এতে ক্ষিপ্ত হয়ে আবুল হাসান ও তার সাথে থাকা শাহদাত হোসেনসহ ৭-৮ জন সন্ত্রাসী শাহিন শাইরাজের ওপর হামলা চালায়।




এ ঘটনায় রবিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সাংবাদিক শাহিন সাইরাজ বাদি হয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী শিবির কর্মী আবুল হাসান তার সহযোগী শাহাদাত হোসেন, ইউসুফ আলী ও ইদ্রিস আলীকে আসামী করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী সাংবাদিক শাহিন সাইরাজ বলেন, শিবির কর্মী আবুল হাসান, শাহাদাত হোসেনসহ চারজনের নামে আদালতে মামলা করেছি। আমি এ ঘটনার সুবিচার চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!