রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ত্রাণের ঘর দিতে মহিলা মেম্বারের ঘুষের টাকা না দেয়ায় মারধর

গলাচিপায় ত্রাণের ঘর দিতে মহিলা মেম্বারের ঘুষের টাকা না দেয়ায় মারধর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।। গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন ও ভূমিহীনদের উপহার হিসেবে ঘর দেয়ার বিনিময় ঘুষ লেনদেন ও প্রতিবন্ধী কবির জোমাদ্দারকে (২৬) শরীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মহিলা মেম্বার শাহনাজ বেগমের বিরুদ্ধে। তিনি উপজেলার চরকাজল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ৪, ৫ ও ৬ নং মেম্বার।




ঘর দেয়ার কথা বলে অভিযুক্ত মোসা. শাহনাজ বেগম প্রতিবন্ধী কবিরের কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। স্ত্রীর গহনা বন্ধক রেখে ও ধার দেনা করে মেম্বার শাহনাজ বেগমকে ৩০ হাজার টাকা দেয় প্রতিবন্ধী কবির। এ টাকা দেয়ার পর শুরু হয় ঘরের কিছু কাজ। এদিকে বাকি ৩০ হাজার টাকা দিতে কবিরকে চাপ দেয় মেম্বার। টাকা দিতে না পারায় ২৬ জুন শনিবার রাতে চরশিবা বাজারে কবিরের কাছে মেম্বার শাহনাজ টাকা চায়। টাকা দেয়ার জন্য সময় চাইলে মেম্বার ক্ষিপ্ত হয়ে তার ছেলে শান্তকে নিয়ে কবিরকে এলোপাথারি মারধর করে। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় প্রতিবন্ধী কবির রোববার (২৭ জুন) রাতে অভিযুক্ত মহিলা মেম্বার শাহনাজের বিরুদ্ধে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। জানা গেছে, প্রতিবন্ধী কবির উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামের মৃত নূর ইসলাম জোমাদ্দারের ছেলে। কবির ঝাল মুড়ি বিক্রি করা ছাড়া অন্য কোন লাভজনক পেশায় নিয়েজিত হতে পারছেন না। এ কারণে অর্ধাহারে অনাহারের মধ্য দিয়ে পরিবারের ৬ সদস্য নিয়ে সংসারের ঘানি টানতে হয় তাকে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত কবির মুঠোফোনে বলেন তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময়ে কবিরকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

জানতে চাইলে এ বিষয়ে মহিলা মেম্বার শাহনাজ বেগম বলেন প্রতিবন্ধী কবির একজন বড় ধুরন্দর প্রকৃতির লোক। মারধরের বিষয়টি অস্বীকার করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, কবিরের শরীরের বিভিন্ন স্থানে এবং বাম কাধে আঘাতের চিহ্ন গুরুতর।

এ ব্যাপারে প্রতিবন্ধী কবিরের অভিযোগের তদন্তকারী গলাচিপা থানার উপ পরিদর্শক নুরুন নবী জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!