আমতলী-কুয়াকাটা সড়কে দুর্ঘটনায় সাগর মৎস্য আড়তের ম্যানেজার নিহত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আমতলী-কুয়াকাটা সড়কে দুর্ঘটনায় সাগর মৎস্য আড়তের ম্যানেজার নিহত

আমতলী-কুয়াকাটা সড়কে দুর্ঘটনায় সাগর মৎস্য আড়তের ম্যানেজার নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী-কুয়াকাটা সড়কের মানিকঝুড়ি নামক স্থানে মোক্তার বাড়ীর সামনে কলাপাড়া উপজেরার আলীপুর বন্দরের সাগর মৎস্য আড়তের ম্যানেজার মোঃ আবুল হোসেন (৫৫) নিহত এবং হারুন খান ও মোটর সাইকেল চালক জোনায়েত আকন আহত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে।




জানাগেছে, কলাপাড়া উপজেলার আলীপুর বন্দরের সাগর মৎস্য আড়তের ম্যানেজার মোঃ আবুল হোসেন এবং পোল্টি ব্যবসায়ী মোঃ হারুন খাঁন মঙ্গলবার বিকেলে পটুয়াখালী থেকে মোটর সাইকেলে আলীপুর যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা সড়কের মানিকঝুটি নামক স্থানে মোক্তার বাড়ীর সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ম্যানেজার আবুল হোসেনের মোটর সাইকেল ছিটকে একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং আবুল হোসেন, হারুন খান ও মোটর সাইকেল চালক জোনায়েত আকন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত্যু ঘোষনা করেন। আহত হারুন খাঁন ও জোনায়েত আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আবুল হোসেনের বাড়ী কলাপাড়া উপজেলার মুসুল্লীয়াবাদ গ্রামে।
তার বাবার নাম মুনসুর আলী।

আহত হারুন খান বলেন, আমরা মোটর সাইকেলে আলীপুর যাচ্ছিলাম। বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল আমাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে আমাদের মোটর সাইকেলটি ছিটকে একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং আমরা তিনজনই গুরুতর আহত হই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ আলম বলেন, আবুল হোসেনকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, নিহত আবুল হোসেনের মরদেহ হাসপাতালে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!