মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না; আমতলীতে আম ব্যবসায় ধস | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না; আমতলীতে আম ব্যবসায় ধস

মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না; আমতলীতে আম ব্যবসায় ধস

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। মাইকিং করে ক্রেতা পাচ্ছে না আমতলীর আম ব্যবসায়ীরা। ক্রেতা সংঙ্কটে বাজারে ধস নেমেছে। এতে বিপাকে পরেছে পৌর শহরের শতাধিক আম ব্যবসায়ী।

জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা দেয় সরকার। বিধি নিষেধ ঘোষনা দেয়ায় আমতলী আম বাজারে ক্রেতা সংঙ্কটে পরেছে। এতে আমের বাজারে ধস নেমেছে। মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা। ক্রেতা সংঙ্কটে আমের দাম কমে গেছে। বাজারে ৮০ টাকা কেজির আম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাইকিং করে এক’শ টাকায় তিন কেজি আম বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত তিন দিনে অনেকের আম পচে গেছে বলে জানান তারা। ব্যবসায় ধস নেমে আসায় বিপাকে পরেছে পৌর শহরের শতাধিক ব্যবসায়ী।

শনিবার দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় আম বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ক্রেতা শূন্য। মাইকিং করে ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা।



আমতলী বাঁধঘাট চৌরাস্তায় আম ব্যবসায়ী রিপন চন্দ্র মৌয়ালি বলেন, ক্রেতা না থাকায় আম বিক্রি করতে পারছি না। কাঁচা পন্য পঁচে যাওয়ার ভয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে। তিনি আরো বলেন, আম পঁচে অন্তত ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।

আম ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ক্রেতা নেই। গত তিন দিনে ৩০ হাজার টাকার আম পঁচে গেছে।
ব্যবসায়ী আল আমিন বলেন, ক্রেতা নেই। দিনে কিছু ক্রেতা আসেন। তাদের কাছে ৮০ টাকার হারিভাঙ্গা আম ৫০ টাকায় বিক্রি করছি। এভাবে দু’একদিন চললে আম পঁচে যাবে।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, লকডাউনের কারনে বাজারে মানুষ যাচ্ছে না। তাই দাম কমে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!