লকডাউন না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
লকডাউন না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

লকডাউন না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মামলায় ১৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।



এ সময় মাস্ক ব্যাবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৬ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৭২ ধারায় উপজেলার চাকামইয়া ইউপি সদস্য মিজানুর রহমানকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

এসময় পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল বলেন, সরকার ঘোষিত লকডাউন না মানায় তাদের এ অর্থদণ্ড প্রদান করে সতর্ক করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!